যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলাপাতাড়ি গুলিতে নিহত ৩, হামলাকারী আটক
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন মার্কিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার একটি ভবনের ভেতরে এ হামলা হয় বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।
রকফোর্ডের পুলিশ টুইটে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ডন কার্টার ল্যানসের কাছাকাছি এলাকা থেকে দূরে থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে। কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্মকর্তারা এলাকাটিতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চেষ্টা করছেন।
ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশপ্রধান ড্যান ও’ শিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে বন্দুকধারী সেখানেই রয়েছে। পুলিশ সেখানে কোনো গুলি করেনি। বন্দুকধারীর গুলিতে তিনজন মারা গেছেন। তিনজন আহত হয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আমাদের তিনজন লোক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Post a Comment